স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১৩:৩০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৩:৩০

দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় পিপলস ব্যাংকের চেয়ারম্যান (প্রস্তাবিত) আবুল কাশেম ও তার স্ত্রী স্বপ্না কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আবুল কাশেম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। 

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করেন। 

এসব আবেদনে বলা হয়, পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাসেমের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাঠানো এবং তা পুনরায় ব্যাংকিং চ্যানেলে দেশে এনে বৈধ করার অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, আবুল কাসেম স্ত্রীসহ যেকোনো সময় দেশ থেকে পালিয়ে যেতে পারেন। তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে। এর জেরে এই দম্পতির বিদেশ গমণ রহিতকরণ ও ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল