সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪১

রাজধানীতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ভয়ভীতি, হুমকি-ধামকি ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন আলমগীরসহ ১৩ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে বাদী হয়ে এই মামলা করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) লিগ্যাল অ্যাফেয়ার্স বিষয়ক পরিচালক লুৎফর রহমান।

মামলাটি আদালত আমলে নিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ব্যারিস্টার জিয়াউর রহমান নিশ্চিত করেন। তিনি বলেন, “মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।” 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন, মহিউদ্দিন খান আলমগীরের সাবেক পিএস ফারজানা আলম, ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাবেক ভিসি মকবুল আহমেদ খান, ওয়াসিউজ্জমান লেলিন (কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি), এম এইচ খান মঞ্জু (বহিষ্কৃত বিএনপি নেতা), মশিউর রহমান, ইমরান মিয়া, মেহেদি হাসান, ইমরান, রফিকুল ইসলাম, মনির হোসেন, মুন্সি আব্দুর রহমান ও মামুন ডাকুয়া।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ইইউবির ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে বাদী ও সাক্ষীকে নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করে আসছে। আসামিরা পরস্পরের যোগসাজশে বাদী ও সাক্ষীগণকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, মহিউদ্দিন খান আলমগীর ইইউবির সাবেক চেয়ারম্যান ছিলেন। আসামি ফারজানা আলম ও সাবেক ভিসি মকবুল আহমেদ খান আওয়ামী লীগের দোসর এবং মহিউদ্দিন খান আলমগীরের ব্যবসায়ীক পার্টনার। আরেক আসামি ওয়াসিউজ্জমান লেলিন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং অন্য আসামিরা ভাড়াটে সন্ত্রাসী।

মামলার বাদী লুৎফর রহমান বলেন, “আদালতের সুস্পষ্ট নির্দেশনা অমান্য করে বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে ইইউবি দখলের চেষ্টা করছেন মকবুল আহমেদ খান। গত ২২ জানুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে মিরপুরে অবস্থিত ইইউবি ক্যাম্পাসে বহিরাগত একদল সন্ত্রাসী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে আসামি মকবুল। এ সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিমের কক্ষের সামনে থাকা নেমপ্লেট খুলে নিয়ে যায় তারা। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ২২, ২৩ ও ২৪ জানুয়ারি টানা তিনদিন এ সংক্রান্ত হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।”

বিশ্ববিদ্যালয়টির আইনজীবী ব্যারিস্টার জিয়াউর রহমান জানান, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ সিভিল রিট পিটিশন নম্বর ৪০৩৫/২৫ মামলার রায়ে ড. মকবুল আহমেদ খানকে একা ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেন। বয়সজনিত কারণে প্রয়োজনে একজন সহযোগী সঙ্গে নিতে পারবেন বলেও রায়ে উল্লেখ করা হয়। তবে, দলবল বা বহিরাগত লোকজন নিয়ে ক্যাম্পাসে প্রবেশে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নির্দেশনা অমান্য করলে আদালত অবমাননার আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

অভিযোগ রয়েছে, সেই রায় উপেক্ষা করেই মকবুল আহমেদ খান বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে ক্যাম্পাস দখলের চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজে তাকে তার অনুসারী ও তথাকথিত ‘পেকুয়া বাহিনী’সহ বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করতে দেখা যায়।

জিয়াউর রহমান আরও জানান, গত ২২ জানুয়ারি দুপুর ১টা ২২ মিনিটে আইন বিভাগের শিক্ষার্থী শামীম আহমেদ একদল বহিরাগত ব্যক্তিকে নিয়ে ক্যাম্পাসের সামনে উপস্থিত হন। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন চাকরিচ্যুত কর্মকর্তা রাকিব, বহিষ্কৃত শিক্ষার্থী ইমরান হোসেন জয়, মেহেদী হাসান, ইমরান সামির, মেহেরাব হোসেন সৌরভসহ শতাধিক বহিরাগত। দুপুর ১টা ৩৯ মিনিটে হত্যাসহ একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত স্থানীয় সন্ত্রাসী সান্তনু হোসেন রুবেল ওরফে ‘পটেটো রুবেল’ ঘটনাস্থলে এসে মকবুল আহমেদ খানের সঙ্গে যোগ দেন। এরপর তারা একত্রে ক্যাম্পাসে প্রবেশ করলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু’দিনের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড
আলোচিত ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
সর্বশেষ খবর
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি