ব্যাংকিং, টেন্ডার ও স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৫

ব্যাংকিং খাতে আর্থিক আত্মসাৎ, সরকারি ক্রয়ে অনিয়ম এবং স্বাস্থ্যসেবায় হয়রানির অভিযোগে দেশের তিনটি ভিন্ন প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৭ জুন) রাতে দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনালী ব্যাংক পিএলসি, গোপালপুর শাখার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের ই-ওয়ালেটের অর্থ আত্মসাতের অভিযোগে জেলা কার্যালয় টাঙ্গাইল থেকে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে টিম সরেজমিনে ই-ওয়ালেট কার্যক্রম পরিদর্শন করে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে দেখা গেছে, এক গ্রাহকের প্রায় ৩৩ লাখ টাকা প্রতারক চক্রের মাধ্যমে উত্তোলন করা হয়েছে।

দুদক জানায়, শাখার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা গ্রাহককে যথাযথভাবে সনাক্ত না করেই ই-ওয়ালেট অনুমোদন করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। বিষয়টি আরও যাচাই-বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

এছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের ২১ কোটি টাকার মেডিসিন ও যন্ত্রপাতি ক্রয়ের দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান কার্যালয় থেকে আরেকটি অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেওয়া হলেও পরবর্তীতে রি-টেন্ডারের আয়োজন করা হয়েছে।

অপরদিকে কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অন্যান্য অনিয়মের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়েছে। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলা এবং বিনামূল্যে সরকারি ওষুধ সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা তা যাচাই করা হয়েছে।

দুদক জানিয়েছে, প্রতিটি অভিযানের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

/এম/  
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম