র‍্যাবের জন্য ১৬৩ গাড়ি কেনার নীতিগত সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) জন্য ১৬৩টি যানবাহন সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।

সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিষয়টি জানান।

তিনি জানান, তিন ধরনের এসব গাড়ির মধ্যে থাকবে ৩টি জিপ, ১০০টি টহল পিকআপ এবং ৬০টি শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাস। তবে আগামী ১২ ফেব্রুয়ারির আগে এসব গাড়ি কেনা সম্ভব হবে না। পরবর্তী সরকার এসে এসব গাড়ি কিনবে বলে উল্লেখ করেন তিনি।

জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে এসব গাড়ি কেনার খরচ বহন করা হবে। ‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব যানবাহন কেনা হবে। উন্মুক্ত ক্রয় পদ্ধতিতে কেনার কথা থাকলেও এখন সেগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে।

প্রকল্পটি ২০১৮ সালে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া হয়। তখন প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩৪ কোটি টাকা। পরে ২০৭ কোটি টাকা কমিয়ে প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয় এবং সংশোধিত ব্যয় দাঁড়ায় ৮২৭ কোটি টাকা।

প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৫৭০টি বিভিন্ন ধরনের যানবাহন এবং ১৩১টি সরঞ্জাম কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে ৮০৯টি যানবাহন ও ১০১টি সরঞ্জাম কেনা হয়েছে।

প্রতিটি জিপ হবে ২ হাজার ৫০০ সিসির। একেকটির বাজারমূল্য হতে পারে দেড় কোটি টাকার মতো। এছাড়া পেট্রল জিপের বর্তমান বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা এবং মাইক্রোবাসের বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা।

/এম/  
সম্পর্কিত
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
কল্যাণপুরে বাবা-ছেলেকে আটকে নির্যাতন ও মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু