যাত্রাবাড়ী ফাঁড়িতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১৫:১৬ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:১৪

রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাসেল সর্দার এ তথ্য জানান।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মৃত মন্নান মল্লিকের ছেলে শফিকুল ইসলাম। বর্তমানে ফাঁড়ির ব্যারাকে থাকতেন।

এসআই রাসেল সর্দার বলেন, বুধবার ভোরের দিকে ফাঁড়ির ওয়াশ রুমে লোহার এঙ্গেলের সঙ্গে রশি দ্বারা গলায় ফাঁস নেন শফিকুল ইসলাম। সেখান থেকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ঘুমাতে পারেননি। রাত ৩টা ২৫ মিনিটের দিকে বাসায় মোবাইল ফোনে মেসেজ পাঠান। মেয়েকে লেখেন, তোর জন্য কিছু করে যেতে পারিনি।

 

/এআইবি/এসএনকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীর একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
নিখোঁজের পর ঝোপঝাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
সর্বশেষ খবর
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
আজও বিক্ষোভ করেছেন শ্রমিকরা, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
আজও বিক্ষোভ করেছেন শ্রমিকরা, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা