‘নির্বাচনি মাঠে কেউ বাড়াবাড়ি করছে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১৫:৩৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:০৪

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবারের (২৮ জানুয়ারি) এই বৈঠকে তিনি নির্বাচনি মাঠে কেউ বাড়াবাড়ি করছে কিনা তা জানতে চেয়েছেন। এই তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “আজকে মার্কিন রাষ্ট্রদূত আমাদের কাছে নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানতে চেয়েছিলেন। জানতে চাচ্ছিলেন, কোনও জায়গায় কোনও আইনশৃঙ্খলা বাহিনী বা কারও কাছ থেকে কোনও ওভারডুয়িংয়ের (বাড়াবাড়ি) খবর আছে কিনা। আমি বললাম, স্থানীয়ভাবে আমাদের এখানে খবর আসে। এমন কোনও কিছু আমাদের নলেজে নাই। যদি এটা হয়ে থেকে থাকে তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে। আর যদি স্পেসিফিক কোনও কিছু বলেন, তাহলে আমরা এটার উত্তরটা দিতে পারবো।”

আখতার আহমেদ বলেন, “ভোটে আমরা কি করছি, কীভাবে ভোট কাউন্ট করা হবে, কোথায় আসবে, রেফারেন্ডামের ব্যালটের সঙ্গে গণনার সময়সীমা কত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জানতে চেয়েছেন তিনি। আমি ওনাকে আমাদের ব্যালট পেপারের আকার, আকৃতি সম্পর্কে বলেছি, সেটার একটা নমুনাও দেখালাম।”

ইসি সচিব বলেন, “আমাদের কাছে জানতে চেয়েছিলেন কোড অফ কন্ডাক্টের কথা, যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো সম্পর্কে। আমরা বলেছি, আমাদের এখানে কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল আছে। আর আমাদের আসনগুলোর লেভেলে যে ইনকয়ারি কমিটি, ম্যাজিস্ট্রেট যারা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে জিনিসগুলো সমন্বয় করা হচ্ছে।”

ভোটকেন্দ্রের ব্যবস্থা ও যাতায়াত ব্যবস্থার কথাও মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, “ওখান (যুক্তরাষ্ট্র) থেকে কোনও পর্যবেক্ষক দল আসবে না। তবে, ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবে যুক্তরাষ্ট্র থেকে। উনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় পর্যবেক্ষণে যাবেন। বাট নট ফরমাল অবজারভারস। উনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি। ওনারা এটাকে কংগ্রেস সিনেটে রিপোর্ট করবে।”

তিনি আরও বলেন, “উনারা বলেছেন যে এরকম চারটা জায়গায় ওনাদের দূতাবাস থেকে প্রতিনিধিদল যাবেন দেখার জন্যে। উনারা ইন্ডিপেন্ডন্টলি যাবেন, অবজার্ভার হিসেবে না।”

আচরণবিধির বিষয়গুলো যে লঙ্ঘিত হচ্ছে আমরা কীভাবে এটাকে ম্যানেজ করছি তা জানতে চেয়েছেন জানিয়ে ইসি সচিব বলেন, “আমরা বলেছি, ইলেক্টোরাল ইনকয়ারি অ্যান্ড আইডেন্টিফিকেশন কমিটির রেসপেক্টিভ, রিটার্নিং অফিসার উনাদের কাছে এবং এর পাশাপাশি আমরাও এখান থেকে আমাদের কাছে যেগুলো নলেজ আসছে আমরা... যেমন আজকে সকালে একটা কমপ্লেইন আসছে একটা পার্টিকুলার জেলার সম্পর্কে। তা আমরা রিটার্নিং অফিসারের কাছে পাঠাবো। কারণ আমাদের তো সেকেন্ডারি ইনফরমেশনের ওপরে কাজ করতে হবে। আমি ওখানে ব্যক্তিগতভাবে উপস্থিত নাই, কাজেই আমাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য নিয়ে তারপরে যেটা প্রয়োজন সেটা করবো। এগুলো আমরা দ্রুততার সাথে নিষ্পত্তি করার চেষ্টা করছি।”

/এএজে/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম