ফিলিস্তিনের গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের "আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী" পাঠানোর প্রস্তাবের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতিবাদ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী।
বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করেন তারা।
এ সময় ঢাবির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী জুনায়েদ বলেন, “তার (ডোনাল্ড ট্রাম্প) নিউ ইয়ার রেজ্যুলিউশন ছিল ‘পিস’। অথচ আমরা কি শান্তির কোনও নমুনা দেখছি?”
তিনি আরও বলেন, “আমরা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে হয়তো বেশি কিছু করতে পারবো না, কিন্তু আমাদের প্রতিবাদের বাণী যদি বিশ্বজুড়ে ছড়িয়ে যায় এবং প্রতিটি দেশ একত্রিত হয়, তবে ট্রাম্পের ইম্পেরিয়ালিজম রুখে দেওয়া সম্ভব।”
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদি হত্যার বিচারের দাবিও জানান।









