‘জনমনে বহুদিনের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষার পরিণতিই হলো জুলাই বিপ্লব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
৩১ জানুয়ারি ২০২৬, ০০:২৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০০:২৮

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেছেন, রাষ্ট্রের অচলাবস্থা ভেঙে জনমনে রাষ্ট্র মেরামতের অনেক দিনের যে আকাঙ্ক্ষা তারই পরিণতি হলো জুলাই বিপ্লব। এখন নতুন বাংলাদেশ গড়ার সময়। এই রাষ্ট্র মেরামতের পদ্ধতি হবে ভিন্ন। আহত জুলাই যোদ্ধাদের জন্য বিসিটিআই-এর চলচ্চিত্র প্রশিক্ষণ কোর্স আয়োজন এমনই একটি ভিন্নতর মহতী উদ্যোগ। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

কল্যাণপুরস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিসিটিআই আয়োজিত মোট ১০টি প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় পর্যায়ের ৫টি কোর্সের সমাপনী, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এসব কোর্সের মধ্যে ছিল, বেসিক ফিল্ম কোর্স, চিত্রনাট্য লিখন কোর্স, চলচ্চিত্র সম্পাদনা কোর্স, সেট ডিজাইন কোর্স এবং প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স।

অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এরকম একটি কষ্টসাধ্য কাজ সুসম্পন্ন করার জন্য বিসিটিআই-এর প্রধান নির্বাহীকে ধন্যবাদ জানান মাহবুবুল আলম। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, চলচ্চিত্র শিক্ষার দীর্ঘ যাত্রাপথে এটা আপনাদের প্রথম পদক্ষেপ। তবে হাজার মাইলের ভ্রমণও শুরু হয় একটি পদক্ষেপ দিয়ে। চলচ্চিত্র নির্মাণ একটি সৃষ্টিশীল কাজ। নিয়মিত চর্চার মাধ্যমে এটাকে শানিত করতে হবে। তিনি বিসিটিআই কর্তৃপক্ষকে এসব বিষয়ে পরবর্তী সময়ে আরও অ্যাডভান্সড কোর্স আয়োজনের অনুরোধ জানান।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসু্দ্দিন তার বক্তৃতায় বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক জটিলতা নিরসন করে কোর্স বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে ধন্যবাদ জানান। হাজার হাজার আহত জুলাই যোদ্ধাদের মধ্য থেকে বাছাই করে ২২৫ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করার দুঃসাধ্য কাজটি করার জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি সরকারের চলচ্চিত্র বিষয়ক অন্যান্য দফতরকেও জুলাই যোদ্ধাদের চলচ্চিত্র যাত্রায় সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

আহত জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগম, বাংলাদেশ চলচ্চিত্র সার্র্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর এএফডব্লিউসি, পিএসসি, বিসিটিআইয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর, কোর্সের মেন্টর রফিকুল আনোয়ার রাসেল, লাবিব নাজমুস সাকিব, ইকবাল আহসানুল কবির, এস এম ইমরান হোসেন প্রমূখ।

এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। কোর্সে মো. মোকছেদ হোসেন কোর্স পরিচালক এবং বিসিটিআইয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে অংশগ্রহণকারী সফল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক আয়োজন পরিবেশন করা হয়। 

২১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দশদিন মেয়াদে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের এ প্রশিক্ষণ কোর্সগুলোর মাধ্যমে ১২৫ জন আহত জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে প্রথম পর্যায়ে ১১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৫টি কোর্সের মাধ্যমে প্রায় ১০০ জন আহত জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের