তেহরান থেকে অসুস্থ আব্দুল মান্নানকে দেশে পাঠালো দূতাবাস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩২

ইরানে দীর্ঘ ৫০ বছর বসবাসের পর অসুস্থ ও অসহায় অবস্থায় দেশে ফিরলেন বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নান। তেহরানের বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর আর্থিক সহযোগিতায় সোমবার (২ ফেব্রুয়ারি) এমিরাটস এয়ারের একটি ফ্লাইটে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। 

দূতাবাস সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান গুরুতর অসুস্থ হয়ে পড়লে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাকে বন্দরনগরী ‘বন্দর আব্বাস’ থেকে তেহরানে নিয়ে আসা হয়। আইওএমের সহায়তায় তেহরানের একটি আবাসিক হোটেলে রেখে প্রায় দুই মাস তার চিকিৎসা নিশ্চিত করে দূতাবাস। চিকিৎসা শেষে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় আজ তাকে দেশে ফেরত পাঠানো হয়। 

চিকিৎসকের তত্ত্বাবধানে আব্দুল মান্নানের সাথে আরও একজন বাংলাদেশি নাগরিক আইওএমের সহায়তায় দেশে ফিরেছেন। যাত্রাপথে আব্দুল মান্নানের সার্বিক স্বাস্থ্যের ওপর নজরদারির জন্য আইওএম একজন চিকিৎসককে তার সহযাত্রী হিসেবে পাঠিয়েছে। বিমানবন্দরে তেহরানের বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা তাদের বিদায় জানান। 

উল্লেখ্য, আইওএমের সহযোগিতায় এর আগেও গত ১৪ ডিসেম্বর চার জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছিল। তেহরান দূতাবাস জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই বিশেষ প্রকল্পটি ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত চলমান থাকবে। ইরানে বসবাসরত কোনও অসহায় বাংলাদেশি নাগরিক কিংবা আর্থিক সংকটে আটকা পড়া ব্যক্তিরা দেশে ফিরতে চাইলে দূতাবাসের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে দূতাবাস আইওএমের কাছে তাদের নাম সুপারিশ করবে। 

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের