সেনাবাহিনীর সঙ্গে বাকবিতণ্ডা, জামায়াত প্রার্থীর দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৪

ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশকে কেন্দ্র করে সেনাসদস্যদের সঙ্গে তর্কাতর্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে গানম্যানসহ প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সেনাসদস্যরা তাকে বাধা দেন। ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই জানানো হলেও এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জামায়াত প্রার্থীকে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এঘটনার ব্যাখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ডা. খালিদুজ্জামান। সেখানে তিনি বলেন, ‘বেশকিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়।’

তিনি আরও লেখেন, ‘বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’

পোস্টের শেষাংশে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘যাই হোক উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভূল বুঝাবুঝি আর না হয়, সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো. ইনশাআল্লাহ।’

এ বিষয়ে আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাৎক্ষণিক সমাধান হয়েছে। এনিয়ে নতুন করে কিছু বলার নেই।’

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১১ দলের লালদিঘীর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান
লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছেন জামায়াত সেক্রেটারি
মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?