আসকের উদ্বেগ 

নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক সহিংসতা: জানুয়ারিতে নিহত ১১, আহত ৬১৬ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩০

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সহিংস হয়ে উঠছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে সারাদেশে ৭৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১ জন নিহত এবং অন্তত ৬১৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নির্বাচনের এই সহিংস চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।  

আসক-এর তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে দেশে রাজনৈতিক সহিংসতার ১৮টি ঘটনা ঘটেছিল, যাতে ৪ জন নিহত এবং ২৬৮ জন আহত হন। তবে জানুয়ারি মাসে এই সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। জানুয়ারির প্রথম ১০ দিনে ৮টি সহিংসতায় ৫ জন নিহত হলেও শেষ ১০ দিনে (২১-৩১ জানুয়ারি) তা ভয়াবহ রূপ নেয়। এই সময়ে ৪৯টি সহিংসতার ঘটনায় ৪ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, মাঠের পরিস্থিতি ততই সংঘাতময় হচ্ছে। 

রাজনৈতিক এই অস্থিরতায় উদ্বেগ জানিয়ে আসক বলেছে, নির্বাচনের আগে এই ধরনের প্রাণহানি ও সংঘাত অত্যন্ত আশঙ্কাজনক। সংস্থাটি সংশ্লিষ্ট সকল রাজনৈতিক পক্ষকে সর্বোচ্চ সহনশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সহিংসতা উসকে দিতে পারে এমন যেকোনও পরিস্থিতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। আসক সংশ্লিষ্ট সকল পক্ষকে আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে। 

প্রতিবেদনে সাংবাদিক হয়রানির চিত্রও তুলে ধরা হয়েছে। আসক জানায়, ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় হুমকি।

আসক মনে করে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভয়ভীতিহীন পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেখানে ভোটাররা নিরাপদে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী