শাহজালালের কার্গো ভিলেজে বোমা শনাক্তকরণ মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৬

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বোমা শনাক্তকরণ মহড়া সম্পন্ন করেছে ডিবির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের আরএ-৩ পুনঃ যাচাই অডিট উপলক্ষে এ মহড়ায় অংশ নেয় সিটিটিসির ক্যানাইন টিমের বিস্ফোরক শনাক্তকারী কুকুর (এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ–ইডিডি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) এই মহড়া সম্পন্ন হলেও আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।

সিটিটিসি সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও এই অডিট ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। অডিটে অংশ নেয় ক্যানাইন টিমের ২০টি বিস্ফোরক শনাক্তকরণে প্রশিক্ষিত কুকুর ও ৪০ জন প্রশিক্ষিত হ্যান্ডলার (ইডিডি)। ক্যানাইন টিমের কুকুর ও হ্যান্ডলারদের অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখে ইইউ ও যুক্তরাজ্য কর্তৃপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন, এবং সফলতার স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করেন।

ডিএমপির ক্যানাইন টিমের এ অর্জন দেশীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এটি টিমের কার্যক্রমকে আরও গতিশীল, অধিক কার্যকর ও দক্ষ ইউনিট হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

/আইএ/এম/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম