মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩

হাইকোর্টের সাবে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া কমিশনের জন্য আরও চারজন কমিশনার নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’ এর ধারা ৬ এর উপ-ধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি, বাছাই কমিটির সুপারিশক্রমে তাদের নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক দুই সদস্য মো. নূর খান ও নাবিলা ইদ্রিসকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাকি দুজন কমিশনার হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

/এম/  
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী