চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক জাকারিয়া কাজল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিক জাকারিয়া কাজলের মৃত্যুতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখপ্রকাশ করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। তারা মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি রফিক মোহাম্মদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, ইআরএফ'র সভাপতি দৌলত আকতার মালা।

জানাজা শেষে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে তাকে শেষ বিদায় জানিয়ে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ওমর ফারুক, ডিআরইউর সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

দেশের প্রবীণ এই সাংবাদিক গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মনবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন তিনি। কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, অবজারভার, ইনকিলাব, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যমুনা টেলিভিশন ও বাংলা টিভির হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন।

এছাড়া, অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি কাজল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বও পালন করেছেন।

/এসএনএস/এম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি