নির্বাচনি নিরাপত্তায় নৌবাহিনীর অভিযান জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনি এলাকায় সন্ত্রাস, অস্ত্র ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে ভোলা ও কক্সবাজারের মহেশখালীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশি ও বিদেশি অস্ত্র, কার্তুজ এবং ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ভোলা সদর উপজেলায় মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় অভিযান চালায়। বরকন্দাজ জামে মসজিদসংলগ্ন একটি টিনের ঘর থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে ‘সকেট জামালের’ ঘনিষ্ঠ সহযোগী সেলিম কাজী ও মো. হাসানকে আটক করা হয়।

তল্লাশিতে একটি একনলা দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, দুটি দেশীয় অস্ত্র, তিন রাউন্ড শর্টগানের কার্তুজ, ১২ রাউন্ড তাজা গোলা এবং একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

অপরদিকে, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের পানের ছড়া এলাকায় নৌ কন্টিনজেন্টের আরেকটি অভিযানে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ এবং ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধ চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে পাঁচ হাজারের বেশি নৌসদস্য মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে।

/জেইউ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম