বাড্ডায় ম্যাট্রেস কারখানায় আগুন: মালিকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৬ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৬

রাজধানীর বাড্ডার সাঁতারকুল মুন্সিবাড়ি এলাকায় ম্যাট্রেস তৈরি কারখানায় আগুনের ঘটনায় কারখানা মালিক কালিমুজ্জামান শরীফ কালিমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার ভোর ৬টার দিকে আগুন লাগে। সাড়ে ৭টায় ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তখন কয়েকজন আহত ছাড়া কোনও মৃত্যুর খবর বা মরদেহ পাওয়া যায়নি। সেদিন বিকালে পুড়ে যাওয়া মালামাল সরানোর সময় একটি সম্পূর্ণ পোড়া মরদেহ পাওয়া যায়। সেটা কারখানা মালিক কালিমুজ্জামান শরীফ কালিমের মরদেহ। যেখান থেকে মৃতদেহটি পাওয়া গেছে সেখানেই তিনি থাকতেন বলে জানা গেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মো. নাছির উদ্দীন শরিফ ও জিন্নাতুন নেসার ছেলে কালিম। আবু রাহাদ শরীফ নামে তিন বছরের এক ছেলে সন্তানের জনক ছিলেন তিনি। বর্তমানে পরিবারসহ সাঁতারকুল মু‌ন্সিবা‌ড়ি খালপাড় পদরদিয়া এলাকায়  ভাড়া বাসায় থাক‌তেন।

মৃতের স্ত্রী রিতু বলেন, মাঝেমধ্যে তিনি রাতে তার কারখানার তৃতীয় তলায় একটি রুমে থাকতেন।

পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, শনাক্তকারী পাওয়া গেলেও ডিএনএর মাধ্যমে সঠিক পরিচয় নিশ্চিত করা হবে।

/আইএ/এআইবি/আরকে/
সম্পর্কিত
এমপির বাড়িতে বিদ্যুৎ থেকে আগুনের কোনও আলামত পায়নি পল্লী বিদ্যুৎ 
ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, উত্তোলনে প্রস্তুত বাপেক্স
গোপালগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে আগুন
সর্বশেষ খবর
কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগ
কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগ
দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা, আরও ৩ জন গ্রেফতার
দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা, আরও ৩ জন গ্রেফতার
আরেক জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরেক জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন