আরেক জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ নভেম্বর ২০২৬, ২২:২৮ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২২:৩৪

কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি কুমিল্লায় নতুন একটি বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। খুব দ্রুত বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলাকে বছরের নির্দিষ্ট কোনও সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলার আয়োজন করা হবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি স্কুল ও কলেজ পর্যায়েও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করে সুশৃঙ্খল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাকারিয়া তাহের আরও বলেন, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়।

১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী সহ অন্যরা।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা, আরও ৩ জন গ্রেফতার
দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা, আরও ৩ জন গ্রেফতার
আরেক জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরেক জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
প্রেমিককে মৃত ভেবে নদীর পাড়ে ফেলে গেলো প্রেমিকার ভাড়া করা বন্ধুরা
প্রেমিককে মৃত ভেবে নদীর পাড়ে ফেলে গেলো প্রেমিকার ভাড়া করা বন্ধুরা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি