একুশে বইমেলায় স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের ঘোষণা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬

অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভায় প্রকাশকরা বর্তমান প্রকাশনা-শিল্পের পরিস্থিতি তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অধিকাংশ দাবির সঙ্গে সহমত প্রকাশ করে প্রস্তাব পেশ করার আহ্বান জানান।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রকাশকদের স্টল ভাড়া সরকারের পক্ষ থেকে ৫৫ শতাংশ মওকুফ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যেই যেসব প্রকাশক স্টল ভাড়া জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে। যারা এখনও টাকা দেননি, তারা নতুন হারে সরাসরি জমা দিতে পারবেন।

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এবং পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এম/  
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের