কড়া নিরাপত্তায় কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনি সরঞ্জাম। এরই মধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার, বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় এসব সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে।  

সরেজমিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটের এসব সরঞ্জামাদি প্রবেশের চিত্র চোখে পড়ে। 

ঢাকা-১১ আসনের একটি কেন্দ্র বনশ্রীর আইডিয়াল স্কুল। ইতিমধ্যে কেন্দ্রটিতে ব্যালট পেপার, বাক্সসহ ভোটের নানা সরঞ্জাম পৌঁছেছে। এসব সরঞ্জাম পৌঁছানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। বিশেষ করে কেন্দ্রের সামনের মূল রাস্তাসহ আশেপাশের সড়কগুলোতে মোতায়েন করা হয় র‌্যাব, সেনাবাহিনী, আনসার ও পুলিশ সদস্যদের। 

ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশের সদস্যরা বলেন, “ভোটের সরঞ্জাম চলে আসছে। আমাদের স্যারেরা সেগুলো ভেতরে নিয়ে যাচ্ছেন।”

একই চিত্র দেখা যায় ঢাকা-৯ আসনের কেন্দ্র ফয়জুর রহমান স্কুলেও। কেন্দ্রের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরঞ্জামগুলো নির্দিষ্ট লোকদের দিয়ে ভেতরে নিচ্ছেন। উৎসুক লোকজন কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে থেকে সেগুলো দেখছেন।  

একই আসনের আরেকটি কেন্দ্র মেরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানেও ভোটের ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম চলে আসছে। সেগুলো কেন্দ্রের ভেতরে নেওয়া হচ্ছে।  

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর অন্যান্য কেন্দ্রগুলোতে ইতিমধ্যে ভোটের সরঞ্জাম পৌঁছানো হয়েছে। সেগুলো রক্ষা ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছেন।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ রাষ্ট্রপক্ষ 
উত্তরখানে আগুনের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
হজ শেষে ফিরছেন হাজিরা, সন্তুষ্টি ব্যবস্থাপনায়
হজ শেষে ফিরছেন হাজিরা, সন্তুষ্টি ব্যবস্থাপনায়
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট