জাতীয় নির্বাচন ও গণভোটের পর্যবেক্ষণ জানালো ৪ সুশীল নাগরিকদের সংগঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০১ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০১

জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছে সুশীল সমাজের চারটি সংগঠন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনেগুলোর প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। যৌথভাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করে অধিকার, বি-স্ক্যান, রূপসা, আরশি ট্রাস্ট।

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন বি স্ক্যানের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক সালমা মাহবুব বলেন, প্রতিবন্ধীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিবন্ধী পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। তারা প্রতিবন্ধীদের ভোটদানের পরিবেশ পর্যবেক্ষণ করেছে। অনেক কেন্দ্রেই প্রতিবন্ধীসূলভ পরিবেশ-র‌্যাম ছিল না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের সহায়তার নির্দেশনা ছিল, উপস্থিত সহায়তাকারীরা চেষ্টাও করেছেন। কিন্তু সুবিধা পর্যাপ্ত ছিল না। লিখিত কোনও নির্দেশনা কেন্দ্রগুলোতে পাঠানো হয়নি। তাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা যেতে পারে। আরপিওতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।

সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে কাজ করা পর্যবেক্ষক সংগঠন রূপসার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, মূলত খুলনা অঞ্চলে তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন। ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কিন্তু ভোটের দিনের পরিবেশ অনেক শান্তিপূর্ণ ছিল। সময়মতো ভোট শুরু হয় এবং সময়মতো শেষ হয়েছে। ৫০৯টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছে রূপসা। নির্বাচনের দিন পুরোটা সময় পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের প্রতি সুপারিশ থাকবে।

নারী অধিকার সম্পর্কিত পর্যবেক্ষক সংগঠন আরশি ট্রাস্টের নাফিসা রায়হানা বলেন, নির্বাচনের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত নারীদের প্রতি সহিংসতা বেশি হয়েছে। অনলাইনে নারী প্রার্থীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়রানি করা হয়েছে। ৮৫ জন নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মাত্র সাত জন বিজয়ী হয়েছেন। তারা যে পরিমাণ অনলাইন সহিংসতার শিকার হয়ে বিজয়ী হয়েছেন তা প্রশংসার যোগ্য। অনলাইনে নারী সহিংসতা ঠেকাতে আইনের সুপারিশ করে আরশি।

অধিকারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর কোরবান আলী বলেন, নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল। নির্বাচনের পর, হঠাৎ সহিংসতার ঘটনা বেড়ে গেছে। প্রক্রিয়াগত স্বচ্ছতা ছিল, কিন্তু সহিংসতা উদ্বিগ্ন করেছে। যদিও, অতীতের তুলনায় তা অনেক কম ছিল। সার্বিকভাবে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেয়।

/এসও/আরকে/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা