আমি পদত্যাগ করিনি, বাংলা ট্রিবিউনকে আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৩

পদত্যাগ করেননি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করিনি।’

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী এ বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

/জেইউ/এসও/ আরকে/
সম্পর্কিত
আ.লীগের ‘দোসর’ বলে এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ
জাকসু নির্বাচনের প্রার্থী সেই ছাত্রদল নেত্রীর পদত্যাগ, বললেন রাজনৈতিক পরিবেশের কথা
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
সর্বশেষ খবর
পাঠাও ব্যবহারকারীদের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চেয়ে হ্যাকারদের হুমকি
পাঠাও ব্যবহারকারীদের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চেয়ে হ্যাকারদের হুমকি
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর, ২০২৬)
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’