স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ দু’জনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩০ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩০

রাজধানী ঢাকার হাজারীবাগে প্রায় ছয় বছর আগে সোহেল হাওলাদার নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী শিল্পী বেগম ও শিল্পীর ছেলের ঘনিষ্ঠ বন্ধু ফাহিম পাঠানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার ১০ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় ফাহিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক থাকায় শিল্পী বেগমের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর হাজারীবাগের মধ্য বসিলা এলাকা থেকে সোহেলের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে হাজারীবাগ থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

তদন্তে পুলিশ জানতে পারে, শিল্পী বেগম, তার ছেলে সিজান মাহমুদ এবং সিজানের ঘনিষ্ঠ বন্ধু ফাহিম পাঠান এ হত্যাকাণ্ডে জড়িত। ২০২২ সালের ২৪ জুলাই হাজারীবাগ থানার পরিদর্শক হুমায়ন কবির শিল্পী বেগম ও ফাহিম পাঠানকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। সিজান অপ্রাপ্তবয়স্ক (১৭) হওয়ায় তার বিরুদ্ধে পৃথক দোষীপত্র দেওয়া হয়। তার বিচার শিশু আদালতে চলছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শিল্পীর তৃতীয় স্বামী ছিলেন সোহেল। তারা হাজারীবাগে বসবাস করতেন। সিজানও মায়ের সঙ্গে থাকতো এবং সোহেলকে ‘মামা’ বলে ডাকতো। তবে সোহেলের সঙ্গে সিজানের সম্পর্ক ভালো ছিল না; তাকে ও তার মাকে মারধরের অভিযোগ রয়েছে। এ কারণে সিজান বাগেরহাটে তার বাবার কাছে চলে যায়।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরি দেওয়ার কথা বলে সোহেল সিজানের বাবার কাছ থেকে বিভিন্ন সময়ে এক লাখ ৪০ হাজার টাকা নেন। কিন্তু চাকরি না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ২০২০ সালের ২০ জুলাই সোহেল সিজানকে ফোন করে বাগেরহাট মাজারে দেখা করেন এবং তাকে ঢাকায় এসে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। ৩ সেপ্টেম্বর সিজান ঢাকায় আসে।

১০ সেপ্টেম্বর টাকার বিষয় নিয়ে শিল্পী ও সোহেলের মধ্যে ঝগড়া হয়, সেদিন সোহেল শিল্পীকে মারধর করেন। বিষয়টি জানার পর সিজান ও ফাহিম সোহেলকে হত্যার পরিকল্পনা করে। ১৩ সেপ্টেম্বর শিল্পী শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সোহেলকে খাওয়ান। সন্ধ্যায় সিজান ও ফাহিম বাসায় এসে শিল্পীকে সেখান থেকে চলে যেতে বলেন। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় বোনের বাসায় যান। পরে সিজান ও ফাহিম সোহেলের হাত-পা ও মুখ বেঁধে বালিশ চাপা দিয়ে এবং গলা কেটে হত্যা করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

২০২৩ সালের ৫ এপ্রিল শিল্পী বেগম ও ফাহিম পাঠানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায় দেন।

/এএসএ/এম/
সম্পর্কিত
‘নুরাজিম বাহিনীর’ শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
সর্বশেষ খবর
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেলো অটোরিকশাচালকের
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেলো অটোরিকশাচালকের
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা