মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলায় প্রতিবেদন পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০ আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে ৬ এপ্রিল ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মামলার প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মা ও মেয়েকে হত্যার ঘটনায় নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। তিনি উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে প্রায় ১৩ বছর ধরে মোহাম্মদপুরের বাসায় বসবাস করছিলেন। তাদের গ্রামের বাড়ি নাটোরে।

মামলার বিবরণ অনুযায়ী, ৮ ডিসেম্বর সকাল ৭টার দিকে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন আজিজুল। স্কুলে পরীক্ষা চলায় দ্রুত বাসায় ফেরেন। বেলা ১১টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও কন্যার লাশ দেখতে পান। চিৎকারে আশেপাশের বাসিন্দারা খবর পেয়ে পুলিশে জানান।

পুলিশের সিসিটিভি বিশ্লেষণে দেখা যায়, সকাল ৭ টা ৫১ মিনিটে বোরখা পরে ওই বাসায় ঢোকেন আনুমানিক ২০ বছর বয়সী আয়েশা। আর ৯:৩৬ মিনিটে স্কুলড্রেস পরে নির্বিঘ্নে বাসা থেকে বের হন। ওই স্কুলড্রেসটি খুন হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার।

ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী রাব্বি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

/এএসএ/এম/
সম্পর্কিত
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ
রিজার্ভ চুরি: ৯৯ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
সর্বশেষ খবর
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদি আরবে শিরোচ্ছেদ হওয়া দুই বাংলাদেশিকে নিয়ে এখনও পর্যন্ত যা জানা গেছে
সৌদি আরবে শিরোচ্ছেদ হওয়া দুই বাংলাদেশিকে নিয়ে এখনও পর্যন্ত যা জানা গেছে
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত