আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পেন বাংলাদেশের

প্রেস রিলিজ
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে পেন বাংলাদেশ। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে স্বাগত বক্তব্য রাখেন পেন বাংলাদেশের প্রেসিডেন্ট ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। 

বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন পেন ইন্টারন্যাশনালের ট্রান্সলেশন অ্যান্ড লিঙ্গুইস্টিক রাইটস কমিটির চেয়ারম্যান উর্তজি উরুতিকোয়েতশেয়া।

ফটোগ্রাফ, বই ও জার্নালসহ নানা মাধ্যমে ভাষা আন্দোলনের একটি ডকুমেন্টেশন বরিশাল থেকে সরাসরি উপস্থাপন করেন আনিসুর রহমান স্বপন। যিনি দীর্ঘদিন ধরে এ অঞ্চলে ভাষাদিবস উপলক্ষ্যে প্রদর্শনীটি করে থাকেন।

লেখক ও গবেষক সুপা সাদিয়া তার ‘বায়ান্নর ৫২ নারী’ গ্রন্থটি নিয়ে সাকিরা পারভীনের সঞ্চালনায় তার অভিজ্ঞতা বিনিময় করেন। 

বাংলা ভাষায় কবিতা পাঠ করেন, আসাদ মান্নান, আসমা চৌধুরী, মোস্তফা তারিকুল আহসান, শাহনাজ নাসরীন, সরোজ মোস্তফা, আশরাফ জুয়েল, আনিফ রুবেদ, সাকিরা পারভীন, জাহিদ সোহাগ ও হেমায়েত উল্লাহ ইমন।

আচিক ভাষায় কবিতা পাঠ করেন পরাগ রিছিল, সাঁওতালী ভাষায় কবিতা পাঠ করেন ইশান শান্ত এবং মাল পাহাড়িয়া ভাষায় কবিতা পাঠ করেন জয় খ্রীস্টফার বিশ্বাস। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পেন বাংলাদেশের বোর্ড মেম্বার মুহাম্মদ মহিউদ্দিন।

/এবিএম/
সম্পর্কিত
সাংবাদিক রেজানুরকে গ্রেফতারের নিন্দা পেন বাংলাদেশের, অবিলম্বে মুক্তির দাবি 
নতুন সরকারকে পেন বাংলাদেশের অভিনন্দন, নাগরিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান 
রাইটার্স ফর পিস কমিটির উপদেষ্টা বোর্ডে মুহাম্মদ মহিউদ্দিন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর
রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো