ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে তিন পর্যায়ে পর্যবেক্ষণ হবে: সমাজকল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৫

ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে তিন পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড হবে সম্পূর্ণ আলাদা। এর সুযোগ-সুবিধাও ভিন্ন থাকবে। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনও দুর্নীতি থাকবে না।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং সচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।

এ এজড এম জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড এতটাই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে, যাতে দুর্নীতির কোনও সুযোগ থাকবে না।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী ঈদের আগে পরীক্ষামূলকভাবে দেশের আট বিভাগের আট উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। এরই মধ্যে এ বিষয়ে মিটিংও করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অর্থমন্ত্রীকে সভাপতি করে ফ্যামিলি কার্ড দেওয়া সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়।

/এসআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
১০০ দিনে কোন জেলায় ‘ফ্যামিলি কার্ডের’ সুফল পাচ্ছেন কতজন
১০০ দিনে যত ধরনের কার্ড দেখালো সরকার
৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের