আলোচিত কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৫

আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করছে ডিএমপির ডেমরা থানা পুলিশ।   বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।  সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডেমরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি)  সাইফুর রহমান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘নোবেল বর্তমানে থানা হাজতে আছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)  আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল