অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করা হবে: পানিসম্পদ মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫

পানিসম্পদ মন্ত্রী েশহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করা হবে। খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন করা হবে। তিনি বলেন, খাল খনন, উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশব্যাপী খালের দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খাল পুনঃখনন এবং খালের উভয় পাড় সুরক্ষা কাজ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, চলমান প্রকল্পের মাধ্যমে খাল খনন ও পুনরুদ্ধার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে দেশব্যাপী খাল খননে প্রকল্প নেওয়া হবে। কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খালের কাজ শীঘ্রই সমাপ্ত হবে। এটিকে টেকসই ও নদীর সঙ্গে সংযোগ এবং পানির প্রবাহ ঠিক রাখার জন্য দ্বিতীয় পর্যায়ে আরো একটি প্রকল্প নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখনন কর্মসূচি দিয়েছেন বলে উল্লেখ করেন। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকার নির্বাচনি অঙ্গীকার অনুযায়ি আগামী পাঁচ বছরে ২০ হাজার কি.মি খাল খনন এবং পাঁচ কোটি বৃক্ষরোপনে কর্মসূচি হাতে নিয়েছে। খাল খনন-পুনঃখনন করা হলে চাষাবাদে সেচের ব্যবস্থা হবে, নদীর নাব্যতা ফিরে পাবে এবং জলবদ্ধতা দূরীরকরণ হবে বলে তিনি জানান।

পানিসম্পদ মন্ত্রী শুভাঢ্যা খালের খেজুরবাগ, জোড়া ব্রিজ, চুনকুটিয়া এবং আঁটি খালের জয়নগর এলাকা পরিদর্শন করেন। এ সময় ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্ল্যাহ আমান, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ওমর ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ নিপুর রায় চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
নাসীরুউদ্দীন পাটওয়ারীর বক্তব্যে রাজনৈতিক শালীনতা নেই: পানিসম্পদ মন্ত্রী  
ব্যবসা-বাণিজ্যে গতি আনতে নদীপথ উন্নয়নের তাগিদ
নদী ও খাল অবৈধ দখলমুক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম