নাসীরুউদ্দীন পাটওয়ারীর বক্তব্যে রাজনৈতিক শালীনতা নেই: পানিসম্পদ মন্ত্রী  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মে ২০২৬, ১৮:০২আপডেট : ২৩ মে ২০২৬, ১৮:০২

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নাসীরুউদ্দীন পাটওয়ারীর বক্তব্যে রাজনৈতিক শালীনতা ও শৃঙ্খলার ঘাটতি রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘‘রাজনীতির মধ্যে যে শালীনতা থাকা দরকার, তার বক্তব্যে তা খুঁজে পাওয়া যায় না। নির্বাচনের আগে থেকেই তার বয়স ও রাজনৈতিক আচরণ দেখছি। রাজনীতির মধ্যে যে শালীনতা ও শৃঙ্খলা থাকা উচিত, তার বক্তব্যে তা খুঁজে পাই না। নাসীরুউদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার পরিবার নিয়েও অশালীন মন্তব্য করেন।’’

শনিবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘‘নাসীরুউদ্দীন পাটওয়ারী গতকাল (শুক্রবার) ঝিনাইদহে একটি রাজনৈতিক কর্মসূচিতে অস্ত্রশস্ত্রসহ অংশ নেন। সেখানে এমন ব্যক্তিদের সঙ্গে তিনি গেছেন, যারা অতীতে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত ও এর ভাবমূর্তি নষ্ট করেছে।’’

তিনি আরও বলেন, “রামিসা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া নিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি তৈরি করছে। আমরা কেউই এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছি না। ২৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতার হয়েছে এবং প্রধানমন্ত্রী পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’’

তিনি বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘আজ যারা বিরোধী দলে আছেন, অতীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠনের ভূমিকা সবাই জানে। আজকে তারা প্রকারান্তে ভালো ব্যবহার দেখাচ্ছেন, তাদের অন্তরেও কি প্রকৃতপক্ষে ভালো ব্যবহার বিদ্যমান?’’ তাই বর্তমান পরিস্থিতি জাতিকে বিশ্লেষণ করে দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তবে এসব উদ্যোগ নিয়ে বিরোধী দলের সমালোচনা ও অসহযোগিতা গ্রহণযোগ্য নয়।

/এসও/এমএএল/
সম্পর্কিত
জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, আগামীতে শক্ত লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বাঁশ নিয়ে প্রস্তুত থাকুন, কেউ কেল্লা দখল করতে এলে প্রতিহত করতে হবে’
গোঁয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, না হলে সরকারের পতন ত্বরান্বিত হবে: পাটওয়ারী
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু