বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৫

বাণিজ্য সংগঠন ‘বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস)’ পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রæয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বাইশিমাস বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। এর বর্তমান কমিটির মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। পাশাপাশি বর্তমান পর্ষদের সমন্বয়হীনতা এবং আইন অনুযায়ী সংগঠনটির কার্যক্রম ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবা খাতের স্বার্থে সঠিকভাবে পরিচালিত হচ্ছিল না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিয়োগ আদেশে বলা হয়েছে, প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে জানাবেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
২০২৪ সালেরও সিআইপি প্রদান কার্যক্রম বাতিল 
দুই দেশের চুক্তি ইচ্ছামতো বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী