মোহাম্মদপুরে বাসায় গ্রিল কেটে চুরি

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৪

রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মাদিয়া হাউজিংয়ের একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের পর এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান এ তথ্য জানান।

এ বিষয়ে ভুক্তভোগী এবিএম সাদিকুর রাকিব কিরণ বলেন, বৃহস্পতিবার ইফতারের পরে ৭টার দিকে আমি ও আমার স্ত্রী বাইরে যাই। বাসায় ফিরে দেখি, তালা খুলছে না। পরে নিরাপত্তাকর্মীকে ডাকি। চেক করে বুঝতে পারি, ভেতর থেকে লক করা।

সাদিকুর রাকিব কিরণ বলেন, আমরা তালা ভেঙে ভেতরে ঢুকে দেখি পুরা বাসা তছনছ। আনুমানিক ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকার চুরি গেছে। ৯৯৯ এ ফোন করার পর মোহাম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে সহায়তা করে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ওই বাসায় গ্রিল কেটে চুরি হয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, চোর ভুক্তভোগীদের দীর্ঘদিন ধরে ফলো করছিল। ইফতারের পর ভুক্তভোগীরা বাসা থেকে বের হওয়ার সুযোগটি কাজে লাগিয়ে স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এখনও লিখিত অভিযোগ হাতে পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে।

/এসএন‌কে/আরকে/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম