কুয়েতে থাকা বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৬

কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখার জন্য বলা হয়েছে।

ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যেই শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসাগরীয় এলাকায় সম্প্রতি যুদ্ধ শুরু হওয়ায় উদ্ভুত পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সকলকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া উচিত হবে না। পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কুয়েতের সিভিল আইডি, হেলথ ইন্সুরেন্স কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন, মোবাইল চার্জার, শুকনো খাবার ও পানিসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।

কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইককে অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে। বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সকলকে যত্নশীল থাকতে হবে। বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনও ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে  আপলোড করা যাবে না। 

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর, +৯৬৫৬৯৯২০০১৩, +৯৬৫৬৬৫১৬৪০৪, +৯৬৫৫০৮৯৫১৬১ এবং ই-মেইল [email protected] এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

/এসও/এবিএম/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম