ডিএমপির ৪ বিভাগে ডিসি পদে রদবদল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মার্চ ২০২৬, ২০:০৭আপডেট : ০১ মার্চ ২০২৬, ২০:০৭

রাজধানীর গুরুত্বপূর্ণ চার বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রশাসনিক কার্যক্রমের নিয়মিত অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

রবিবার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা প্রজ্ঞাপনে এই পদায়ন ও বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। 

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— এম তানভীর আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) থেকে সরিয়ে তাকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। মো. মোস্তাক সরকার, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) থেকে তাকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রওনক আলম, উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) থেকে সরিয়ে তাকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি করা হয়েছে। মো. মইনুল হক, উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) থেকে সরিয়ে তাকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পুলিশি কার্যক্রম গতিশীল করতে এবং প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন বহাল থাকবে। 

/আইএ/এসটি/  
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি