রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিচার দ্রুত নিষ্পত্তির নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মার্চ ২০২৬, ১৩:৩৮আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৩:৩৮

‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ‘উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিচার দ্রুত ও নির্ধারিত সময়ে নিষ্পত্তির আদেশ দেওয়া হয়েছে। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৯ থেকে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। 

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আব্দুস সালাম দ্রুত বিচার ও নিষ্পত্তির স্বার্থে মামলাটি বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে পাঠানোর আদেশ দেন। সোমবার (২ মার্চ) নবনিযুক্ত আদালতে মামলাটির প্রথম দিন থাকলেও কোনও শুনানি অনুষ্ঠিত হয়নি। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী জানান, মামলার নথি পর্যালোচনা শেষে আগামী ৯ মার্চ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। 

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি রাব্বী আলমের নেতৃত্বে আয়োজিত ‘জয় বাংলা ব্রিগেডের’ এক জুম মিটিংয়ে শেখ হাসিনা অংশগ্রহণ করেন। অভিযোগ রয়েছে, উক্ত সভায় তিনি নেতাকর্মীদের সামনে দেশবিরোধী বক্তব্য প্রদান করেন এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

মামলার ২৮৬ জন আসামির মধ্যে ২৫৫ জনই পলাতক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন। তাকেসহ ২৫৯ জনকে পলাতক দেখিয়েই মামলার কার্যক্রম চলছে।

বর্তমানে সাবিনা আক্তার তুহিনসহ ৩০ জন আসামি কারাগারে রয়েছেন, যাদের মধ্যে খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন ও জয় বাংলা ব্রিগেডের বিভিন্ন বিভাগের প্রধানরা অন্তর্ভুক্ত। গত ২১ জানুয়ারি থেকে অভিযোগ গঠনের শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকী বক্তব্য পেশ করেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ মার্চ সিআইডি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। তদন্ত শেষে ৩০ জুলাই ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত ১৪ আগস্ট পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং ১১ সেপ্টেম্বর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে গত ১১ নভেম্বর মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছিল। 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
‘ডলারকে ধরেন স্যার, সেও তো দোষী’, আত্মপক্ষ শুনানিতে সোহেল 
রামিসা ধর্ষণ-হত্যাসোহেল বললেন ‘মাফ করে দেন’, নির্দোষ দাবি স্বপ্নার
রামিসা ধর্ষণ-হত্যা আদালতে আনা হয়েছে সোহেল-স্বপ্নাকে, আত্মপক্ষ শুনানি আজ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের