এনআইডি সংশোধনে অনিয়ম প্রমাণিত হওয়ায় ইসি কর্মকর্তা বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৬, ১৭:১৯আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৭:১৯

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ম বহির্ভূতভাবে সংশোধনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন(ইসি)।  

মঙ্গলবার (৩ মার্চ)  নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা অফিস আদেশে এই তথ্য জানা যায়। 

আদেশে বলা হয়, টুঙ্গিপাড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদের (প্রাক্তন কার্যালয়, বাবুগঞ্জ, বরিশাল) বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর-১৩/২০২৫ রুজু করা হয় এবং তদন্তে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এজন্য অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) এর বিধান অনুযায়ী মো. হারুন অর রশিদ উপজেলা নির্বাচন অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ (প্রাক্তন কার্যালয় বাবুগঞ্জ, বরিশাল)-কে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।  

সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।  

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের