বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৬, ১৪:১৪আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৪:১৭

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ সময় চাহিদা মাত্র নিজেদের হিসাব থেকে টাকা উত্তোলন, মুনাফা থেকে ‘হেয়ারকাট’ বাতিলসহ নানা দাবি তুলে ধরেন তারা। দাবি না মানলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের সড়ক থেকে সরতে অনুরোধ জানায় পুলিশ। বিক্ষোভকারীরা সেই অনুরোধ প্রত্যাখ্যান করলে পুলিশ লাঠিচার্জ করে ও জলকামান থেকে পানি ছিটিয়ে বিক্ষোভাকরীদের ছত্রভঙ্গ করে দেয়। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ কর্মসূচি (ছবি: নাসিরুল ইসলাম)

বিক্ষোভকারীদের মধ্যে ফজলুল রহমান নামে একজন আমানতকারী বলেন, পাঁচ ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ সরকারি অনুকম্পা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আমরা ব্যাংকে আমানত রাখছি, আমরা কেন সরকারের অনুকম্পা নেবো। আমাদের ন্যায্য মুনাফা দিতে হবে।

বিক্ষোভকারীরা বলেন, গত দুই বছর ধরে অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে নিজের মূল আমানত ও মুনাফা তুলতে পারছেন না। এতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবন কাটাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান (ছবি: নাসিরুল ইসলাম)

হেয়ারকাট সিদ্ধান্ত বাতিল করে চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ আমানতের পুরো অর্থ ফেরত দিতে হবে। আমানতকারীরা যাতে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারে, চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন ও জমা দিতে পারেন সে ব্যবস্থা করতে হবে।

পুলিশের মতিঝিল থানার পরিদর্শক সালাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, বিক্ষোভাকরীরা সড়কে অবস্থান নিয়েছিলেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক