বিজিবির অভিযানে একমাসে ১৩১ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৬, ১৭:৩২আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৭:৩২

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের চোরাচালাণের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেইসঙ্গে ১৩টি পিস্তল ও গোলাবারুদ ও  নানা ধরণের মাদক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে— ১ কেজি ১৬৯ গ্রামের বেশি সোনা, ১০ হাজার ৮৭৮টি শাড়ি, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক, ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি প্রসাধনী সামগ্রী, ১৩ হাজার ৮৫২ কেজি চা পাতা, ১৯৫টি মোবাইল ফোন, ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ, ৬৩৮টি গরু ও মহিষ এবং শতাধিক যানবাহন।

অভিযানকালে জব্দ করা হয়েছে ১৩টি বিদেশি ও দেশি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গোলাবারুদ, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর, তিন কেজি গান পাউডার, ২৪টি অন্যান্য অস্ত্র এবং পাঁচ কেজি ভারতীয় রাসায়নিক উপদান।

জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৭ লাখ ৯ হাজার ৮০টি ইয়াবা, দুই কেজি ২৬৮ গ্রাম হেরোইন, দুই হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, এক কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ছয় হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, এক লাখ ৬১ হাজার ৮৫৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, এক লাখ ৯৯ হাজার ৫৪টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২৫০ গ্রাম কোকেন এবং ৩ লাখ ১৯ হাজার ৮৬৩ পিস বিভিন্ন প্রকার ওষুধ।

এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪১ জন চোরাচালানীকে আটক করা হয়েছে।

সেইসঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি ও ২ জন ভারতীয় নাগরিক এবং ১৩৫ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এসএনকে/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম