সুপ্রিম কোর্ট এলাকা থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ মার্চ ২০২৬, ১৬:২৩আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৬:২৩

রাজধানীর শাহবাগ থানার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা-পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

রবিবার (৮ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শাহবাগ থানা সূত্রে জানায়, রবিবার দুপুরে হাইকোর্টের পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম করার সময় শাহবাগ থানার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর ছয়টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। শাহবাগ থানা-পুলিশকে জানালে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানায়। পরে সোহরাওয়ার্দী উদ্যানে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

/আইএ/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের