হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মার্চ ২০২৬, ১৯:৪০আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২০:৪৪

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাদের আটক করে বলে জানানো হয়। 

ভারতীয় গণমাধ্যম ও এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (৮ মার্চ) তাদের স্থানীয় আদালতে হাজির করার কথা রয়েছে। 

উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ চালাচ্ছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এই আলোচিত হত্যাকাণ্ডের তদন্তে নেমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। তদন্তকারীদের ভাষ্যমতে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পরিকল্পিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ সরাসরি গুলি চালিয়েছিলেন এবং তার সহযোগী আলমগীর হোসেন তাকে সহায়তা করেছিলেন।  

পুলিশ সূত্রে জানা যায়, এই পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী)। ঘটনার পর থেকেই ফয়সাল ও আলমগীরসহ মূল আসামিরা ভারতে পালিয়ে ছিলেন। এখন তাদের গ্রেফতারের ফলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।  

/এসটি/ এমওএফ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
সর্বশেষ খবর
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন