আদালত অবমাননার অভিযোগে চট্টগ্রামের ডিসিকে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৬, ১৭:০১আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৭:০১

আদালতের নির্দেশনা অমান্য করার অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসককে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ডাকযোগে নোটিশটি পাঠিয়েছেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় শত শত অবৈধ ইটভাটা চলমান থাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হলে ২০২০ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। ওই রিটের শুনানি শেষে আদালত একই বছরের ১৪ ডিসেম্বর রুল জারি করে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেন। ওই নির্দেশনা অনুসারে সব অবৈধ ইটভাটা বন্ধ না করার পরিপ্রেক্ষিতে একটি সম্পূরক আবেদন দাখিল করে ২০২১ সালে জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালতের আদালত অবমাননার অভিযোগ আনে এইচআরপিবি। ওই আদেশের পর প্রায় শতাধিক অবৈধ ইটভাটা ভেঙে আদালতে প্রতিবেদন দাখিল করে ২০২১ সালের ১৩ জুন তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক আদালতে ক্ষমা প্রার্থনা করে অন্যান্য ইটভাটাগুলো বন্ধের প্রতিশ্রুতি দেন।

মনজিল মোরসেদ আরও জানান, আদালতের একাধিকবার নির্দেশনা থাকা সত্ত্বেও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যেসব ইটভাটা বন্ধ করা হয়েছিল সেগুলো বর্তমানে চালু রয়েছে বলে মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয়। মিডিয়া থেকে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে আদালতের নির্দেশনাগুলো পালন করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গত ১৪ নভেম্বর একটি পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয় যে, লোহাগড়ায় উপজেলায় ৩৮টি ইটভাটার মধ্যে ৩৭টি ইটভাটা লাইসেন্স নেই। এছাড়াও সাতকানিয়া, রাউজান, ফটিকছড়ি পটিয়া, আনোয়ারাসহ বিভিন্ন উপজেলায় শত শত ইটভাটা আদালতের নির্দেশ অমান্য করে চলমান রয়েছে।

ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে সব ইটভাটা হাইকোর্টের নির্দেশ অনুসারে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। নতুবা তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলেও আইনজীবী জানান।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের