সিগারেটের দাম নিয়ে হাতাহাতিতে চা দোকানির মৃত্যু, একজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৬, ১৬:২৯আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৬:২৯

রাজধানীর ভাটারা এলাকায় সিগারেটের দাম নিয়ে হাতাহাতিতে হানিফ মিজি (৫৬) নামে এক চা দোকনির মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাকিব (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে ভাটারার ১০০ফিট সড়কে ওই ঘটনা ঘটে।

ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) রিফাত আল আফসানি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১০০ ফিটে হোটেল দিবানিশির সামনে চা দোকানি হানিফেন সঙ্গে সিগারেটের দাম নিয়ে রাকিবের বাগবিতণ্ডা হয়। সেখান থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে রাস্তায় পড়ে যায় হানিফ মিজি। পরে সেখান থেকে উদ্ধার করে রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, এই ঘটনায় নিহতের পরিবার ভাটারা থানায় মামলা করেছেন।

নিহত হানিফ মিজি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার করদি গ্রামের আব্দুল আজিজ মিজির ছেলে। বর্তমানে ভাটারা নূরেরচালা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/এসএনকে/আরকে/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী