শাহরিয়ার কবিরের মুক্তি চেয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৬, ১৯:৩১ আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৯:৩২

৭৫ বছর বয়সী সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরের মুক্তি এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ইউরোপ ও বৈশ্বিক নাগরিক সমাজের কয়েকটি মানবাধিকার সংগঠন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে গুরুতর অসুস্থ থাকায় শাহরিয়ার কবিরের স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং তিনি গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছেন। দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে তার ওজন দ্রুত কমেছে এবং হাঁটাচলায়ও সমস্যা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘‘লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন’’ গত ৫ জানুয়ারি ২০২৬ এক বিবৃতিতে তার আটককে বাংলাদেশের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। এছাড়া তারা তার মুক্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করার সুপারিশও করেছে।

সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি তিনটি দাবি করা হয়েছে। দাবিগুলো হলো- শাহরিয়ার কবিরসহ সব প্রবীণ ও ঝুঁকিপূর্ণ বন্দির দ্রুত মুক্তি, জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং দেশের সব কারাগরে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক মানদণ্ড অনুসরণ করা।

এই আহ্বানে স্বাক্ষর করেছেন সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ওয়াচ গ্রুপ বাংলাদেশ, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সসহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠন।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দেন তারা, রেস্টুরেন্টে খেলেন একসঙ্গে
এমন সংস্কৃতি তৈরি করবো, যেখানে সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবা করবে: প্রধানমন্ত্রী
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট