ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ০৪:৪৭আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৭

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার শুরু ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার (১৩ মার্চ) থেকে ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে।

প্রথম দিন বিক্রি হবে ২৩ মার্চের টিকিট। এর মাধ্যমে ঈদের ছুটি শেষে রাজধানীসহ বিভিন্ন কর্মস্থলে ফেরার পরিকল্পনা করতে পারবেন যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানায়, ধাপে ধাপে কয়েকদিনের টিকিট বিক্রি করা হবে। সেই অনুযায়ী ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের যাত্রার টিকিট।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কেনা সহজ করতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ফলে কাউন্টারে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

ঈদের সময় যাত্রীচাপ বেশি থাকায় নির্ধারিত সময় অনুযায়ী দ্রুত টিকিট সংগ্রহ করার পরামর্শ দিচ্ছে রেলওয়ে।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
বন্ধ হয়ে আছে দুই রেলওয়ে স্টেশন, নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ
সর্বশেষ খবর
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী