মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের পাশে হাইকমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৬, ২৩:০১আপডেট : ১৪ মার্চ ২০২৬, ২৩:০১

মালদ্বীপের ডিগুরাহ দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই বাংলাদেশি। আহতদের দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এছাড়া তিনি নিহতদের বিষয়ে খোঁজ খবর নিতে গালুলু মর্গ পরিদর্শন করেছেন 

গত ১২ মার্চ মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন, তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতরা হলেন, জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরই মালের বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে হাইকমিশনার নিজে এবং দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতের লক্ষ্যেও সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গেও যোগাযোগ করেছে হাইকমিশন।

জানা গেছে, গুরুতর আহত দুই বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এসও/এবিএম/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম