‘দেশের প্রতিটি জেলার উন্নয়নে প্রধানমন্ত্রী সব পরিকল্পনা করে রেখেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মার্চ ২০২৬, ০০:৩৫ আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০০:৩৫

বিগত ১৭ বছর বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিন্তু কিছুই বাস্তবায়ন হয়নি। শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন।  

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ঢাকাস্থ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, “বগুড়ার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী ঢাকা-বগুড়া সরাসরি ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি জেলার সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা করে রেখেছেন। ধৈর্য ধরলে বগুড়া অচিরেই দেশের অন্যতম আধুনিক ও মডেল শহর হিসেবে আত্মপ্রকাশ করবে। 

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফা রহমান বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত বছরগুলোতে বগুড়া চরম অবহেলিত ছিল। আমরা বলছি না আমরা সব চাই। বগুড়াসহ দেশের সব অবহেলিত জনপদকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বগুড়াকে এগিয়ে নিয়ে যাবো।”

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ, বরেণ্য সংগীতশিল্পী ও সংগঠনের উপদেষ্টা খুরশীদ আলম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বিশিষ্ট সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, সুরকার মইনুল ইসলাম খান এবং সংগঠনের সহ-সভাপতি আদনান আজাদসহ বগুড়ার বিশিষ্ট ব্যক্তিরা। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
আবরার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর
বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আবরার ফাহাদের স্বজনরা
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
এআই যুগে তিন ধরনের চাকরি টিকবে: সেলসফোর্স ও মেটার সাবেক এআই প্রধান
এআই যুগে তিন ধরনের চাকরি টিকবে: সেলসফোর্স ও মেটার সাবেক এআই প্রধান
নানা পাটেকরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া, উল্টো পথে তনুশ্রী
নানা পাটেকরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া, উল্টো পথে তনুশ্রী
ছয় দিনে ৩৫ লাখ নারীর বিনামূল্যে বাসযাত্রা, কী এই পিঙ্ক সহেলি কার্ড?
ছয় দিনে ৩৫ লাখ নারীর বিনামূল্যে বাসযাত্রা, কী এই পিঙ্ক সহেলি কার্ড?
শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানালেন প্রতিমন্ত্রী 
শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানালেন প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি