সিপিবির আলোচনা সভা

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ মার্চ ২০২৬, ১২:০২আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:৩৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী এবং অবিলম্বে বাতিল করা উচিত। চুক্তির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সিপিবি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ‘আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি: বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।

সভায় বক্তব্য রাখেন সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, কলামিস্ট আবু তাহের খান, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর।

মোস্তাফিজুর রহমান বলেন, “বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। চুক্তি দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। জনগণের সামনে চুক্তির বাস্তব ছবি তুলে ধরতে হবে।”

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “দেশে যে গণঅভ্যুত্থানের কথা বলা হচ্ছে, তা যুক্তরাষ্ট্রের স্বার্থ বাস্তবায়নের প্রেক্ষাপটেই ঘটেছে।”

সাজ্জাদ জহির চন্দন বলেন, “দেশবিরোধী চুক্তি সমর্থনযোগ্য নয়। অবিলম্বে বাতিল করতে হবে।”

রুহিন হোসেন প্রিন্স বলেন, “সব চুক্তি জনসমক্ষে প্রকাশ করা উচিত। অন্যথায় জনতা রাজপথে নামতে বাধ্য হবে।”

সভাপতির বক্তব্যে হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, “রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে এই চুক্তি বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে। চুক্তির সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

আলোচনা সভা থেকে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি। এর মধ্যে রয়েছে আগামী ১–৭ এপ্রিল পথসভা ও গণযোগাযোগ, ৮–৩০ এপ্রিল গণসাক্ষরতা অভিযান ও মতবিনিময়, এবং ৭ মে চুক্তি বাতিলের দাবিতে জাতীয় সংসদের সকল সংসদ সদস্যের কাছে স্মারকলিপি পেশ।

/এমকে/এম/
সম্পর্কিত
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ