ডেমরায় গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৬, ১৫:১৫আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৫:১৫

রাজধানীর ডেমরায় খাদিজা আক্তার (৩৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় ডেমরার পূর্ব ডগাইর মহাকাশ রোডের বাসায় তিনি গঁলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডেমরা থানার উপপরিদর্শক এসআই মো. সাদ্দাম হোসেন। তিনি বলেন, খবর পেয়ে পূর্ব ডগাইর বাসার তৃতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে ওই নারীর স্বজনরা দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থা দেখেন। পরে ডেমরা থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

ওই নারীর বাবার নাম হাবিবুর রহমান খান, মা ফাতেমা বেগম ও তার স্বামীর নাম গিয়াস উদ্দিন। 

এসআই মো. সাদ্দাম হোসেন বলেন, পরিবার জানিয়েছে খাদিজা মানসিক রোগে ভুগছিলেন। এ ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। 

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম