ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ১৬:৪১আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৭:১৩

অন্তর্বর্তী সরকারের সময় গঠিত ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিলো বলে জানিয়েছেন সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ১৫ মার্চ প্রকাশ করা হয়েছে। এ রায়, সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ নিয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ড. বদিউল আলম মজুমদার বলেন, “ত্রয়োদশ সংশোধনীর রায় অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। কিন্তু, আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা কীভাবে দেখবো তা নির্ভর করবে দুটি জিনিসের ওপর। একটা হলো , পঞ্চদশ সংশোধনীর মামলার রায়। তারা কি রায় ও পর্যবেক্ষণ দেন। দ্বিতীয়টা হলো, জুলাই সনদ যে স্বাক্ষরিত হয়েছে। গণভোটে যে পাস হয়েছে ৪৮টা বিষয় তার ওপর।”

এখনও সংবিধান সংস্কার পরিষদ গঠন হয়নি এমন প্রশ্নে তিনি বলেন, “এটা দেখার বিষয়। আমরা অপেক্ষা করতে পারি। আশা করি, রাজনীতিবিদরা অতীত থেকে শিক্ষা নেবে। অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি হবে না। তারা প্রজ্ঞার পরিচয় দেবেন। জনরায়ের মাধ্যমে যে বিষয়টা চূড়ান্ত হয়ে গিয়েছে সেটা নিয়ে আমরা যেন বিতণ্ডা না করি। এটা নিয়ে জটিলতা সৃষ্টি না করি। এটা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না।”

সুজনের প্রধান নির্বাহী বলেন, “এটার (তত্ত্বাবধায়ক সরকার) চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে। আশা করি, সংবিধান সংস্কার পরিষদে। এটার ব্যাপারে জনগণ রায় (গণভোট) দিয়েছে। এখানে (জুলাই জাতীয় সনদ) যে পদ্ধতি বলা আছে সেটাই চূড়ান্ত হবে বলে আশা করি, এটাই আমার আকাঙ্ক্ষা। গণভোটে যেটা পাশ হয়েছে সেটাই শেষ কথা।”

বদিউল আলম বলেন, “গণভোটে যে ৪৮ টি বিষয় জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে। জনগণ হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। আমরা আশা করি, সংশ্লিষ্ট সকলে এটা মেনে নিয়ে সংবিধান সংশোধন করবে।”

গণভোটের ফলাফলের ভবিষ্যৎ কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা আমাদের দেখার বিষয়। আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম তখন বিএনপির পক্ষ থেকে যারা সেখানে প্রতিনিধিত্ব করেছিলো, তারা কিন্তু গণভোটের রায় মানার কথা বলেছিলে। আমরা আশা করি, জনগণের রায় মেনে নিয়ে দরকার হলে সরকারি দল বিরোধী দল আলাপ-আলোচনা করে জনগণের রায়কে সমুন্নত রাখবে।”

/বিআই/এবিএম/
সম্পর্কিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক