সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরেক বাংলাদেশির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ মার্চ ২০২৬, ০৩:৪২আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৩:৪২

সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল খারজে একটি ক্লিনিং মেইন্টেনেন্স কোম্পানির আবাসনে গত ৮ মার্চ ক্ষেপণাস্ত্র হামলায় আহতও আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা আবদুল্লাহ আল মামুন নামের ওই ব্যক্তিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ নিয়ে এই হামলায় তিনজন বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলেন।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত আবদুল্লাহ আল মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।

হামলার পর মামুনের শরীরের ৭২ শতাংশ পুড়ে যায়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় এক পর্যায়ে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়।

ক্ষেপণাস্ত্র হামলায় এর আগের যারা মারা গেছেন তারা হলেন, কিশোরগঞ্জের বাচ্চু মিয়া। হামলায় তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। অপরজন হলেন টাঙ্গাইলের  মো. মোশাররফ হোসেন। তার মরদেহ আগামী শুক্রবার দেশে পৌঁছনোর কথা আছে।

/এসও/এম/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের