ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, রাস্তাঘাটে যানবাহন কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ মার্চ ২০২৬, ১৩:০৮আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১৩:০৮

ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার রাস্তাঘাট এবং অলিগলি আজ সকাল থেকে একেবারে ফাঁকা দেখা গেছে। সাধারণত ব্যস্ত প্রাণকেন্দ্রগুলোতে বিরল নীরবতা বিরাজ করছে।

সড়কপথে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ট্রাফিক জ্যাম নেই, ফলে নগরবাসী স্বস্তি অনুভব করছেন। বহু মানুষ ইতিমধ্যেই গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। স্কুল-কলেজ ও অফিস বন্ধ থাকায় শহরের জীবনধারাও স্বাভাবিকের তুলনায় অনেকটা স্তিমিত। তবে শহরের বিভিন্ন বাজার ও শপিং মলের রাস্তায় কিছুটা যানজট লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সরেজমিনে দেখা গেছে, রাজধানীর অভ্যন্তরীন সড়কগুলো একেবারেই ফাঁকা। গণপরিবহন চলাচলও কমে গেছে। সিএনজি অটো রিকশা ও রিকশার চলাচলও স্বাভাবিকের তুলনায় কম।

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, রাস্তাঘাটে যানবাহন কম

রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, ফার্মগেট, শাহবাগ, ধানমণ্ডি, মিরপুর, সায়দাবাদ, উত্তরা ও বনশ্রীসহ বিভিন্ন সড়কে গণপরিবহণ কম দেখা যায়। তবে অটো রিকশা ও সিএনজির চলাচল কিছুটা চলছে। আবাসিক এলাকাগুলোতেও লোকসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

রাজধানীর বনশ্রীর বাসিন্দা সেলিম মিয়া বলেন, “এবারের ঈদে লোকজন লম্বা ছুটি পেয়েছেন। তাই অন্যান্য বছরের তুলনায় ঢাকায় কম মানুষ রয়েছেন।” রামপুরার বাসিন্দা আরিফুর রহমান যোগ করেন, “অন্যান্য ঈদে লোকজন শহরে থাকতো, এবার একেবারেই কম। ছুটি বেশি হওয়ায় সবাই গ্রামে চলে গেছেন।”

তবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল, রেলস্টেশন এবং লঞ্চঘাটগুলোতে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীরা শেষ মুহূর্তে বাড়ি ফেরার জন্য বিভিন্ন পরিবহনে ভিড় করছেন।

/এসএনএস/আইএ/এম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম