সোহরাওয়ার্দী মেডিক্যালে চোর ধরতে গিয়ে আনসার সদস্য আহত, আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ মার্চ ২০২৬, ১৪:৪৫আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৪:৪৫

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চোর ধরতে গিয়ে একজন আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই চোরকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালের নিচতলায় এ ঘটনা ঘটে।  

আটককৃতরা হলো রেজাউল (২৯) এবং মো. রাতুল (১৯)।

আনসার বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক চোর জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল, অন্যজন বাইরে অপেক্ষা করছিল। ভেতরে প্রবেশের পর তারা পানির কল ভাঙার চেষ্টা করলে সৃষ্ট শব্দে ডিউটিরত আনসার সদস্যরা টের পেয়ে যান।

অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার (এপিসি) মো. কাওসার হোসেন ও আনসার সদস্য মো. আজিজুর রহমান দুই চোরকে আটক করতে এগিয়ে যান। এ সময় একজন পানির কল দিয়ে কাওসারের মাথায় আঘাত করে, এতে তিনি আহত হন।

এপিসি কাওসার বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আশিকুজ্জামান জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংবেদনশীল এলাকায় আনসার সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

/এসএনকে/এম/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী